সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম, সম্পাদক নুরুল

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ২১:৩৪
ফরিদপুরের সালথা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক বাঙ্গালী খবরের সম্পাদক সেলিম মোল্যা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সালথা সংবাদদাতা নুরুল ইসলাম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 
 
বুধবার দুপুরে প্রেসক্লাব কার্যালয় অনুষ্ঠিত এ নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন ক্লাবের সিনিয়র সদস্য মো. আজিজুর রহমান। 
 
নির্বাচনে সিনিয়ির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান (দৈনিক ভোরের ডাক), সহ-সভাপতি এম.কিউ হোসাইন বুলবুল (দৈনিক যায়যায়দিন), সহ-সভাপতি আবু নাসের হুসাইন (দৈনিক নবচেতনা), সহ-সভাপতি চৌধুরী মাহমুদ আশরাফ টুটু (দৈনিক গণসংহতি), যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম মারুফ (ফার্স্ট বিডি নিউজ), অর্থ সম্পাদক শফিকুল ইসলাম (ওয়ান নিউজ), দপ্তর সম্পাদক মজিবুর রহমান (দৈনিক বজ্রশক্তি), প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপক মণ্ডল (দৈনিক পুনরুত্থান), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোশারফ হোসেন (দৈনিক একুশে সংবাদ) নির্বাচিত হয়। 
 
চার সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সদস্যরা হলেন সাইফুল ইসলাম (দৈনিক সমকাল), হারুন-অর-রশীদ (সময়ের কণ্ঠস্বর), সাখাওয়াত হোসেন সহিদ (দৈনিক ফতেহাবাদ), মিঞা লিয়াকত হোসেন (দৈনিক নয়াদিগন্ত)।