সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক নিহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ০৮:৫৯
সিরাজগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের আরও ৩ যাত্রী। বুধবার দিবাগত রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।