কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সাত মাস ধরে অচল

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৭:০৭
দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি সাত মাস ধরে বিকল হয়ে অচল পড়ে রয়েছে।
 
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জুলাই মাস থেকে অ্যাম্বুলেন্সটি বিকল অবস্থায় পড়ে রয়েছে।  যে কারণে জরুরি ভিত্তিতে রোগীদের হাসপাতালে আনা যাচ্ছে না।  অন্যদিকে কোনো রোগীকে আশংকাজনক অবস্থায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার্থে কমপ্লেক্স থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা যাচ্ছে না।  
 
আরে জানা গেছে, বর্তমানে অ্যাম্বুলেন্সটি খোলা আকাশের নিচে পড়ে রয়েছে।  আর এ কারণে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে।
 
স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. শামীমা আক্তার বলেন, ‘বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অনেক বার বলা হয়েছে।  কোনো লাভ হয় নাই।  কর্তৃপক্ষ যদি মেরামতের টাকা পয়সা না দেয় তাহলে আমি কি করবো, আমার করার কিছুই নেই। ’