কত যত্নে না রাখি আমাদের প্রিয় স্মাটফোনটি । তারপরও একদিন হঠাৎ করে দেখা গেল সেই ফোনটি চুরি হয়ে গেছে। কিছু করার থাকে না । এখানে আপনি কিছু না করতে পারলেও 'সিএম লকার' নামে একটি অ্যাপ্লিকেশন চোরের সন্ধান দিতে পারবে!
এই অ্যাপটি ইন্সটল করা থাকলে স্মার্টফোনের পাসওয়ার্ড ভুল দিলে ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে নিজে নিজে ছবি তুলে তা ব্যবহারকারীর মেইলে পাঠিয়ে দেবে সিএম লকার। ছবি দেখে শনাক্ত করা যাবে কে ফোনের লক খোলার চেষ্টা করছে। এ ছাড়া আরও বেশ কিছু কাজের ফিচার রয়েছে এ অ্যাপ্লিকেশনে।
এটি ব্যবহার করে ফোনের লক স্ক্রিনে পাসওয়ার্ড দেওয়া যাবে। কেউ ভুল পাসওয়ার্ড দিলে অ্যাপটি ছবি তুলে নির্ধারিত মেইলে তা পাঠিয়ে দিবে। তবে এ জন্য ইন্টারনেট অন থাকতে হবে। কোন অ্যাপ ফোনের বেশি ব্যাটারি খরচ করে সেটিও জানা যাবে অ্যাপটি থেকে।
অ্যাপটিতে রয়েছে লক স্ক্রিনের চমৎকার থিম বা ওয়ালপেপার নির্বাচনের সুবিধা। লক স্ক্রিনে মিউজিক নিয়ন্ত্রণের সুবিধা দেবে অ্যাপটি। তাছাড়া রয়েছে নোটিফিকেশন বার, যা দিয়ে ব্লটুথ,ওয়াই-ফাইসহ ইত্যাদি ফিচারগুলো ব্যবহার করা যাবে।
