জগন্নাথপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৭:৪৯
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের নলজুর নদীর চর থেকে অজ্ঞাত এক নারীর (৫০+) লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার বিকেল তিনটায় পৌর শহরে ওই নদীর উপর দিয়ে যাওয়া ব্রিজের নিচে চর জেগে উঠা একটি জায়গা থেকে তাকে উদ্ধার করা হয়।
 
জানা গেছে,  শিশুরা ওই ব্রিজের নিচে মাছ ধরতে গেলে লাশটি পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। পরে থানাপুলিশ লাশটি উদ্ধার করে ।
 
জগন্নাথপুর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরসালিন জানান, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।