সোনারগাঁওয়ে ছাত্রলীগ নেতা খুন

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৮:৪৭
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক ছাত্রলীগ নেতা খুন হয়েছে।  নিহত রায়হান (৩০) উপজেলার মোগরাপাড়া ইউপির কামারগাঁও গ্রামের ছোবহান প্রধানের ছেলে।
 
বৃহস্পতিবার বিকেলে উপজেলার টিপরদী এলাকায় এ ঘটনা ঘটে। রায়হান উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
 
জানা গেছে, বিকাল চারটার দিকে উপজেলার টিপরদী এলাকায় অবস্থিত শ্রমিক ফেডারেশন ক্লাবে বালু ব্যবসায়ী মোহন মিয়া ও আলাল বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে ছাত্রলীগ নেতা রায়হান সমঝোতার চেষ্টা করেন।  এ সময় আলাল ধারালো ছুরি হাতে মোহনকে মারতে যায়।  এ সময় থামাতে গেলে সেই ছুরিকাঘাতে রায়হানের পেট বিদ্ধ হয়।  ঘটনার পর আলাল ও মোহন পালিয়ে গেলে স্থানীয়রা রায়হানকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
 
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।