আশুগঞ্জে ২ কন্যা শিশু বিক্রির অভিযোগে মামলা, বাবা জেলহাজতে

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ২০:০৯
 
বিদেশ যাবার টাকা জোগাতে মারিয়া আক্তার (০৬) ও সামিয়া আক্তার (৪) নামে ২ শিশু কন্যা বিক্রির অভিযোগে শিশুকন্যাদের বাবা মো. মনির হোসেন ও রতন দেবনাথের নামে থানায় মামলা দায়ের করেছে মা রত্না বেগম। গত বুধবার রাতে আশুগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করে আটককৃত মনির হোসেনকে গতকাল বৃহস্পতিবার জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
 
মামলা বিবরন ও বাদী রত্না বেগম সাথে কথা বলে জানাযায়,আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের কান্দাপাড়া এলাকার মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস মিয়ার পুত্র মো. মনির হোসেন বিদেশ যাবার টাকা জোগাতে ৩ লাখ টাকার চুক্তিতে ২ কন্যা শিশু মারিয়া আক্তার (০৬) ও সামিয়া আক্তার (৪)কে মামলার অপর আসামী লালপুর  গ্রামের রতন দেবনাথের হাতে তুলে দেয়। কিন্ত রতন দেবনাথ শিশু ২টিকে নিয়ে গেলেও টাকা না  পাওয়ায় মানসিক ভাবে বিপযস্ত হয়ে বাড়ি ছেড়ে আত্মগোপন করে মনির। পরে এলাকাবাসী ও জনপ্রতিনিধিগণ অভিযুক্তকে আটক করে বুধবার দুপুরে পুলিশে সোপর্দ করেছে।
 
রাতে শিশু কন্যাদের মা রত্না বেগম তার স্বামী মনির হোসেন ও রতন দেবনাথের নামে থানায় মামলা দায়ে করে। বৃহস্পতিবার সকালে আটককৃত মনিরকে জেলহাজতে প্রেরণ করে। তবে মুল অভিযুক্ত রতন দেবনাথকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
 
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম জানায়, মনিরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার খবরে অপর আসামী রতন পালিয়েছে, তবে গ্রেফতার করার ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।