আটঘরিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ২০:১৫
পাবনার আটঘরিয়া উপজেলায়সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রেজাউল করিম (৩৫) উপজেলার নেওতিগাছা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
 
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার বাওকোলা নামক স্থানে পাবনা থেকে দ্রুতগ্রামী একটি ট্রাক অপর দিক থেকে আসা ইঞ্জিনচালিত একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে চারজন আহত হন।  আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় রেজাউলকে প্রথম আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। অবস্থার অবনতি কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় তিনি মারা যান।
 
আটঘরিয়া থানার এসআই দেওয়ান আলমগীর হোসেন এ তথ্য জানান।