রাজশাহীর বাঘা উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার এক আসামি আত্মহত্যা করেছেন। নিহত রিপন উপজেলার বাজুবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরি পদে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, ২৫ নভেম্বর ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর মা রিপনসহ আরো দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। এ মামলার দুই আসামি বর্তমানে জামিনে রয়েছেন। রিপন পলাতক ছিলেন।’
রিপনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মামলায় রিপনের জামিন হওয়ার সম্ভাবনা কম থাকায় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করছিল পরিবারের লোকজন। কিন্তু দীর্ঘ সময় পালিয়ে বেড়ানোর যন্ত্রণা সইতে না পেরে রিপন আত্মহত্যা করেছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহামুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
