গাজীপুরের মীরেরগাঁও এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনটি বিকল হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের শালনার মীরেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি মীরেরগাঁও এলাকায় পৌঁছলে স্প্রিং ভেঙ্গে বিকল হয়ে যায়। ফলে ঢাকা-রাজশাহী রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মেরামত জন্য লোক রওনা হয়েছে। দ্রুত মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
