কক্সবাজারের উখিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উখিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৬ জন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উখিয়া সদর স্টেশনের জামান হোটলের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিকদার বিল এলাকার মো. কালু হাজীর ছেলে জাহাঙ্গীর ও তার অস্ত্রধারীদের এলোপাতাড়ি ছুরির আঘাতে রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের কালু হাজীর ছেলে কলেজ ছাত্র শাহিন (২২) গুরুতর আহত হয়। আহত শাহিনকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে শাহিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
