গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৩:৪০
গাজীপুরের বড়বাড়ী এলাকায় মেট্রেক্স সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। 
 
শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।