খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ২

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৪:৩৪
খাগড়াছড়ির জেলা সদরের বিজিতলা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, বিভিন্ন সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়েছে।
 
আটককৃতরা হলেন, খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের মেম্বার কালি বন্ধু ত্রিপুরা (৪৫) এবং তার ছেলে যতন ত্রিপুরা।
 
গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি সেনা জোনের একটি দল এই অভিযান পরিচালনা করে।
 
খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর নাছির উল হাসান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ির বিজিতলা ক্যাম্প কমান্ডার লে. আরিফুল রহমানের নেতৃত্বে একটি সেনাদল বিজিতলা এলাকায় সদর ইউনিয়নের মেম্বার কালি বন্ধু ত্রিপুরার বাসায় অভিযান চালায়।'
 
এ সময় ২টি দেশিয় তৈরি বন্দুক, ৩ রাউন্ড গুলি, ভারতীয় সেনাবাহিনীর পোশাক, ভারতীয় মুদ্রা ও ১টি বাইনি কুলার উদ্ধার করে। এ সময় কালি বন্ধু ত্রিপুরা ও তার ছেলে যতন ত্রিপুরাকে আটক করা হয়। 
 
আটককৃতদের খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।