প্রশ্ন ফাঁসের ‘গুজবে’ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটডে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ (এমটিও) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা এক ঘণ্টার এই লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। এর কয়েক ঘণ্টা আগে এসএমএস করে আবেদনকারীদের পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সালেহীন বলেন, অনিবার্য কারণবশত এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
পরীক্ষা বাতিলের কারণ জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনাও হচ্ছে বলে আমারা জানতে পেরেছি।
এ বিষয়ে বিআইবিএম-এর মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থী বা পদের সংখ্যা জানাতে পারেনিনি।
