চট্টগ্রামে বাস থেকে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৭:৫৭
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
শুক্রবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাছবাড়িয়া এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রাম আসা ইউনিক পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সৈয়দ আমিন (৪০), কামাল হোসেন (৩৭) ও সাইফুল ইসলাম (২৪)। তারা কক্সবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
 
চন্দনাইশ থানার এসআই কামাল হোসেন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গাছবাড়িয়া সরকারি কলেজ এলাকায় ইউনিক পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়।   এ সময় গ্রেফতারকৃতদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে তিনটি বন্দুক পাওয়া যায়।