অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ব্যানক্রফট

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৮:১১
 
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ক্যামেরন ব্যানক্রফট। ম্যাথু ওয়েডের জায়গায় দলে আসা এই উইকেটরক্ষকের আন্তর্জাতিক অভিষেক হবে তৃতীয় টি-টোয়েন্টিতে।
 

অস্ট্রেলিয়ার জাতীয় দলে ব্যানক্রফটের এটাই প্রথম ডাক পাওয়া নয়। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছিলেন তিনি। নিরাপত্তা শঙ্কায় সেই সফর স্থগিত করে অস্ট্রেলিয়া।