ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুফী সুলতান আহমেদ।
মিলাদে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী।
অন্যদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মুকুল চৌধুরী, শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওলাদ হোসেন এবং সংসদ সদস্য ফজলে নূর তাপস। এছাড়াও মরহুম আজিজের বড় ছেলে উমর বিন আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। গত ২৩ জানুয়ারি শনিবার দুপুরে মস্তিস্কের রক্তক্ষরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন এম এ আজিজ।
