গাইবান্ধায় পুকুরে ডুবে ২ সহোদরের মৃত্যু

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ২০:০৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে।নিহতরা হলো, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহিশমুড়ি গ্রামের মো. আবু রায়হানের ছেলে নাছির (৫) ও সামির (৪)।
 
শুক্রবার বিকেলে উপজেলার শাখাহারা ইউনিয়নের পূর্ব দইহাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রসঙ্গত, নাছির ও সামির, মা হালিমা বেগমের সঙ্গে মামার বাড়ি ওই গ্রামের আবদুর রশিদের বাড়িতে থাকতো।
 
জানা গেছে, শুক্রবার বিকেলে দুই ভাই বাড়ির উঠানে পুকুর পাড়ে খেলা করছিল। হঠাৎ সামির পুকুরে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধারে পুকুরে নেমে ভাই নাছিরও পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয় লোকজন দুই ভাইয়ের ভাসমান লাশ উদ্ধার করে।
 
গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) আশুতোষ সরকার বলেন, ‘এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।’