তুরানের ‘বিশেষ ম্যাচ’

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ০৮:৪৪
সাবেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হওয়া আর্দা তুরানের জন্য ‘বিশেষ’ এক ব্যাপার।  ম্যাচটির আগে ও পরে স্নায়ুর চাপে থাকবেন বলে জানিয়েছেন বার্সেলোনার এই মিডফিল্ডার।
 
স্পেনের লা লিগায় নিজেদের মাঠে আজ শনিবার অ্যাটলেটিকোর মুখোমুখি হবে বার্সেলোনা।  লড়াইটি নিয়ে তুরান বলেন, এটা বিশেষ এক ম্যাচ হবে, অনন্য।  আমার বিশ্বাস, ম্যাচের আগে ও পরে আমি নার্ভাস থাকব।’

 

গ্যালাতাসারায় থেকে ২০১১ সালে অ্যাটলেটিকোতে নাম লেখান তুরস্কের মিডফিল্ডার তুরান।  দিয়েগো সিমিওনের দলে চার মৌসুম কাটানোর পর গত বছর বার্সেলোনায় যোগ দেন তিনি।  নতুন কোনো খেলোয়াড়কে নিবন্ধন করানোর ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় গত বছর চুক্তিবদ্ধ করা দুই খেলোয়াড় তুরান ও আলেইশ ভিদালকে খেলাতে এ বছরের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সেলোনাকে স্প্যানিশ কাপের শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচ দিয়ে গত ছয় জানুয়ারি বার্সেলোনা দলে অভিষেক হয় তুরানের।  

 

সেই  থেকে কাতালানিয়ার ক্লাবটির হয়ে দুটি ম্যাচে শুরুর একাদশে খেলেন তিনি।  সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচের আগের দিন ছন্দে থাকা এই মিডফিল্ডার বার্সা টিভিকে বলেন,  আমার মনে এই ম্যাচ নিয়ে ভাবনা অনেক আগে থেকেই আছে।’ অ্যাটলেটিকো সমর্থকদের প্রিয় খেলোয়াড় হয়ে উঠেছিলেন বার্সেলোনার হয়ে এ পর্যন্ত ছয়টি ম্যাচ খেলা তুরান।  নতুন ক্লাবে মানিয়ে নিতে সতীর্থরা বেশ সাহায্য করেছেন বলে জানান এ তুর্কি। আর এ জন্য বার্সেলোনা-সতীর্থদের প্রতি কৃতজ্ঞ তিনি।