গাংনীতে ভারতীয় মোটরসাইকেলসহ আটক ২

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ০৯:৩৯
মেহেরপুরের গাংনী থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে চৌগাছা ও শিশিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছাবেন আলী ও কিবরিয়া নামের দুইজনকে চারটি ভারতীয় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে। 
 
গাংনী থানার ওসি তদন্ত জানান, সম্প্রতি গাংনী থানার এসআই শংকর কুমার ঘোষ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গাংনী বাজারের মহিলা কলেজ রাস্তার সম্মুখে জনৈক বাদশা’র মোটরসাইকেল গ্যারেজের সামনে হইতে দুইটি অবৈধ মোটরসাইকেলসহ আসামি জিল্লুর রহমানকে আটক করে। এ সময় আসামি ছাবেন একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। এ সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে গাংনী থানায় মামলা রুজু হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে চৌগাছা ভিটপাড়ার নিজ বাড়ি থেকে ছাবেনকে ও শিশিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে কিবরিয়াকে আটক করা হয়। 
 
তাদের স্বীকারোক্তিতে আরো দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেল ৪টি ভারত থেকে চোরাই পথে আনা। এসব মোটর সাইকেলের নাম্বার প্লেটে রেজিস্ট্রেশন নাম্বার দেয়া থাকলেও তা ভূয়া বলে জানিয়েছেন ওসি তদন্ত।