রিয়াল,অ্যাটলেটিকোর ট্রান্সফার ব্যান সাময়িক স্থগিত

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১০:৫২
রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ট্রান্সফার ব্যান সাময়িকভাবে স্থগিত করেছে ফিফার আপিল কমিটি। এই দুই ক্লাবের আবেদনের ভিত্তিতে এটি স্থগিত করা হয়েছে।
 
স্প্যানিশ এই দুই ক্লাবকে কিশোর খেলোয়াড়দের দলে নেয়ার নিয়মভঙ্গ করার অপরাধে দুটি দলবদলের সময়ে ট্রান্সফার ব্যান দিয়েছিল। এই রায়ের বিপরীতে করা আপিল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত ফিফা আপিল কমিটি এই দুই ক্লাবের ট্রান্সফার ব্যান স্থগিত করেছে। ফিফা এই বিষয়ে উষ্মা প্রকাশ করে জানিয়েছে সোমবার এই দুই ক্লাবের বিরুদ্ধে তারা আপিল করবে। একটি বিবৃতিতে ফিফা বলে, আমরা মনে করি প্রত্যেকটি কেসের ক্ষেত্রে আমরা আইনানুযায়ী ব্যবস্থা নিয়েছি। গোল.কম।