টেকনাফে ইয়াবাসহ আটক ২

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৭:২৭
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
 
শনিবার বেলা ২টার দিকে টেকনাফের মৌলভী পাড়ায় অভিযান চালিয়ে দিল মোহাম্মদের ছেলে শাহ ইউনুস (৪০) ও সৈয়দুর রহমানের স্ত্রী ধলু বেগম (৫০) আটক করা হয়।
 
টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত এমন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ধলু বেগমের বাড়ি থেকে ৩ হাজার এবং মোহাম্মদ ইউনুসের বাড়ি থেকে ৭ হাজার ইয়াবা জব্দ করা হয়।