কৃষিখাতে ঋণ বিতরণ বেড়েছে

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৮:১৬
 
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে কৃষি খাতে ঋণ বিতরণ বেড়েছে। এ সময়ে ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে মোট আট হাজার ৭৫৫ কোটি ৯৯ লাখ টাকা। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ৮ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 
চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১৬ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে পূরণ হয়েছে ৫৩ দশমিক ৩৯ শতাংশ।
 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, অনুকূল আবহাওয়ার কারণে চলতি অর্থবছর আমন ও বোরো দুটি মৌসুমেই কৃষকরা গত অর্থবছরের চেয়ে বেশি আবাদের লক্ষ্য নেয়। এতে কৃষকের কাছ থেকে ঋণের চাহিদাও বেড়েছে। ফলে সার্বিক কৃষি খাতে ঋণ বিতরণের পরিমাণ বেড়েছে। অর্থবছরের বাকি সময়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের।