নতুন করে চিকিৎসা সেবা ব্যবস্থা সাজিয়েছে ডক্টরসবিডি.কম। বাংলাদেশের প্রথম চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক এই ওয়েব পোর্টাল ডক্টরসবিডি.কম (doctorsbd.com) নতুন আঙ্গিকে তাদের অনলাইন পরামর্শ সেবা চালু করেছে।
বর্তমানে ওয়েবের সাথে সাথে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে মাধ্যমেও এই অনলাইন পরামর্শ সেবা পাওয়া যাচ্ছে। খুব সম্প্রতি তারা তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন doctorsbd.com 1.0 ভার্সন গুগল প্লে ষ্টোরে উন্মুক্ত করেছে। সেখান থেকে বিনামূল্যে এই অ্যাপ পাওয়া যাচ্ছে (ডাউনলোড লিঙ্কঃ goo.gl/uvjnoy)। যেখানে আছে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই প্রশ্ন করার সুবিধা।
ডক্টরসবিডি.কম এর সিইও মাহফুজুর রহমান খান বলেন, 'আমাদের ৪ হাজারেরও বেশি নিবন্ধিত অভিজ্ঞ ডাক্তার আছে, যেখান থেকে একজন তার প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সেবা নিতে পারবেন।' তিনি আরো জানান একজন রোগী তার সমস্যা সাবমিট করার ২৪ ঘণ্টার মধ্যে তিনি পরামর্শ পেয়ে যাবেন। ডক্টরসবিডি.কম এর ফাউন্ডার আরিফুল হাসান অপু জানান, অনলাইনের মাধ্যমে কিভাবে খুব সহজে চিকিৎসা সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া যায় সে লক্ষ্যকে সামনে রেখেই তারা কাজ করছে, আর শুধু অনলাইন পরামর্শ সেবা নয় আরো কিছু প্রয়োজনীয় মেডিকেল সেবা খুব দ্রুতই তারা দেয়া শুরু করবেন।
ঢাকা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান বলেন, 'ডক্টরসবিডি.কম যে অনলাইন পরামর্শ সেবা চালু করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এর ফলে আমি যেমন ঢাকা থেকে প্রত্যন্ত একটি গ্রামে চিকিৎসা সেবা দিতে পারবো ঠিক তেমনি গ্রাম থেকে যেসব অসুস্থ রোগী ঢাকায় আসেন তাদের কষ্ট অনেকাংশে লাঘব হবে।'
পটুয়াখালীর দুমকি উপজেলারলেবুখালীগ্রামের এক গৃহবধূ শিউলি আক্তার বলেন, 'ডক্টরসবিডি.কম যে অনলাইন পরামর্শ সেবা চালু করেছে তার জন্য প্রথমেই তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এটি নিঃসন্দেহে খুব ভালো একটি উদ্যোগ। অনেক সময় খুব সাধারন রোগের জন্যও আমাদের সেই জেলা বা উপজেলা সদরে যেতে হয়। এখন ডক্টরসবিডি.কম এর এ সেবা চালু হওয়ার ফলে আমরা খুব সহজেই তাদের অনলাইনে সাধারন রোগের চিকিৎসা নিতে পারছি এবং জটিল রোগের ব্যাপারে পরামর্শও তারা দিচ্ছেন।'
উল্লেখ্য ২০০৪ সাল থেকে ডক্টরসবিডি.কম অনলাইনে স্বাস্থ্য ও মেডিকেল বিষয়ক নানা সেবা নিয়ে কাজ করছে।
