বিশ্ববিদ্যালয়ে কোটি টাকা অনুদানের ঘোষণা সেলিম ওসমানের

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ২২:০৪
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত কদম রসূল বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল করে গড়ে তুলতে এক কোটি টাকা অনুদান দেবার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।

শনিবার বিশ্ববিদ্যালয়টির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এর আগে প্রধান অতিথি সকালে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
 
বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. শিরিন আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে সংসরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য হোসনে আরা বাবলী, এমপি সেলিম ওসমানের স্ত্রী নাসরীন ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা শাহীন আরা বেগম, বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনারা নাজমীন, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্দা আলহাজ এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবুল জাহের, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, বন্দর থানার ওসি নজরুল ইসলাম, মহিলা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন, কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।