খুলনায় বাস উল্টে চারজন নিহত হয়েছেন।শনিবার বিকালে খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) বাইপাস সড়কের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনার রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের ময়েজউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৪), নূর ইসলাম (৪৫) বাগেরহাটের চিতলমারী উপজেলার আব্দুল লতিফ ও অজ্ঞাত যুবক।
নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, বিকাল সোয়া ৫টার দিকে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাগেরহাটগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুলনা-সাতক্ষীরা সড়ক ও খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) বাইপাস সড়কের জিরো পয়েন্টে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই খুলনার রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের ময়েজউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৪) ও অজ্ঞাত পরিচয় একজন নিহত হন। এ সময় অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ১২ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে নূর ইসলাম (৪৫) ও বাগেরহাটের চিতলমারী উপজেলার আব্দুল লতিফ মারা যান।
