দিনাজপুরে জুয়া খেলায় জড়িত ১২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় নির্মাণ শ্রমিক লীগের দুইটি কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার সকালে এদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- শহরের বাহাদুর রাজার এলাকার সাব্বির (৩৮), প্লাবোন (২৩), লালটু (৩০), ফারুক (২৫), আজিজ (৪০), কালুয়া (২৮), নয়ন (৩১), রুবেল (২৮), রণি (২৫), কামাল (৩৬), ফরমান (৪২) ও লিটন।
দিনাজপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের সিএসডি গোডাউন রোড এলাকায় অভিযান চালিয়ে সরঞ্জামসহ জুয়াড়িদের আটক করা হয়।
