চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ভারতীয় গরুসহ আটক ১

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১১:১০
চুয়াডাঙ্গার দামুড়হুদায় চারটি ভারতীয় গরুসহ বাবর আলীকে (৪৫) আটক করেছে বিজিবি। রবিবার সকাল ৭ টার দিকে চাকুলিয়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাবর আলী উপজেলার বাস্তুপুর গ্রামের মৃত ইকার আলীর ছেলে।
 
বিজিবি জানায়, ঠাকুরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্সসহ চাকুলিয়া সীমান্তে টহল দেয়ার সময় ভারত থেকে ৪-৫ জন চোরাচালানী ৪টি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বাবর আলীকে গরুসহ আটক করে।