আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ইসমাইল হোসেন (৩০) দশরশিয়া বেলদারপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল ইসলামপুর ইউনিয়নের দশরশিয়া বেলদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আজ সকালে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ একটি আমবাগান থেকে ইসমাইলের লাশ উদ্ধার করে।
সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছেন।
