এবার সিনেমায় ম্যারাডোনা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৩:৪৮
তার তুলনা তিনিই। মাঠে নেমে তার মতো আর ফুল ফোঁটাতে জানতো ক’জনা। তার বাঁ পা ছিল ছুরির মতো। প্রতিপক্ষের ডিফেন্সকে নির্মমভাবে ছিঁড়েখুঁড়ে ঘুড়িয়ে দিতো সেই পা। বলছি ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক দিয়েগো ম্যারাডোনার কথা।
 
ফুটবলের বিশ্বের অনেককে নিয়ে নানা দেশে সিনেমা হয়েছে। কিন্তু ম্যারাডোনাকে নিয়ে কোথাও এখনও পর্যন্ত কোনও ছবি তৈরি হয়নি! অবাক করার মতো হলেও এটাই সত্য। এ নিয়ে ম্যারাডানা ভক্তদের মনে দুঃখের অন্ত নেই। তবে এবার তা ঘুচতে চলেছে।
 
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক আসিফ কাপাডিয়া ম্যারাডানাকে নিয়ে ছবি তৈরি করছেন। ছবিটির নামও ‘ম্যারাডানা’। সূত্র- ক্রিকেট কান্ট্রি।
 
আসিফ এর আগে ডকুমেন্টারি ‘অ্যামি’ তৈরি করেছেন। অস্কারের জন্য মনোনীতও হয়েছেন তিনি। মেক্সিকো বিশ্বকাপের মহানায়কের বড় এক ভক্ত তিনি। তার কথায়, ‘আমি দীর্ঘদিন ধরেই ম্যারাডোনার ভক্ত। তার চরিত্র, সততা, রসবোধ আমাকে আকৃষ্ট করে। ও যেখানেই গিয়েছে, সেই জায়গার মানুষকেই মোহিত করে দিয়েছে।’
 
ব্রাজিলীয় কার রেসিং তারকা আয়ারটন সেনাকে নিয়ে আসিফ কাপাডিয়া আগে ছবি করেছিলেন। এবার ম্যারাডানাকে নিয়েও ছবি বানাচ্ছেন তিনি।