ভারতের ত্রিপুরায় স্থলবন্দরের শ্রমিকদের ধর্মঘটের কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
রবিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে বন্দরের দাফতরিক কাজকর্ম চলছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা মো. এরশাদ আলী খান বলেন, ভারতের আগরতলায় শ্রমিকদের সংগঠনের (সিডো) সম্মেলন আজ রবিবার। এই সম্মেলনকে কেন্দ্র করে আগরতলা বন্দরের শ্রমিকরা একদিনের জন্য কাজ বন্ধ রাখতে চাইলে বন্দর কর্তৃপক্ষ অনুমতি দেয়নি।
তাই বন্দরের সকল শ্রমিকরা আজ সকাল থেকে বন্দরে কাজ বন্ধ করে দেয়। এতে করে পণ্য আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, শ্রমিকদের ধর্মঘটের কারণে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে আমাদের অফিস খোলা আছে। এছাড়াও পাসপোর্টধারী যাত্রী পারাপার করছে।
