কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস কক্সবাজার-জ-১১-০১১৯ নম্বার গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৯৭০ পিস ইয়াবাসহ মো. জাবের (৩২) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।রবিবার বেলা ১২টায় তাকে আটক করা হয়। জাবের
টেকনাফের মৃত আবুল হাশেমের ছেলে।
বিজিবির সুবেদার ফেরদৌস মোল্লা জানান, ইয়াবা পরিবহনের দায়ে গাড়িটি জব্দ করে ২৬ লাখ ৯১ হাজার টাকার একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
