মেঘনায় ট্রলারডুবি: ৫ দিন পর শিশুর লাশ উদ্ধার

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৪:৩৯
 
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার পাঁচদিন পর এক শিশুর লাশ উ বরিশাল থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ফাহিম নামের দেড় বছরের ঐ শিশুর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় এখনো সাতজন নিখোঁজ রয়েছেন। 
 
ফাহিম হাইমচরের চরভৈরবী এলাকার লিটন হাজীর ছেলে।
 
হাইমচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সারওয়ার কামাল জানিয়েছেন, সকালে মেঘনায় এক জেলের মাছধরার জালে ফাহিমের লাশ উঠে আসে। পরে খবর পেয়ে তার স্বজনরা লাশ নিয়ে যায়।
 
গত মঙ্গলবার সকালে হাইমচরে তেলিরমোড় এলাকা থেকে অর্ধশত যাত্রী নিয়ে ‘এমভি রবিন’ নামের একটি ট্রলার ঈশানবালা যাওয়ার পথে মাঝ নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়।