কক্সবাজারের টেকনাফ উপজেলায় মো. শামসুল আলম ওরফে মার্কিন (৫০) নামে এক ইয়াবা ব্যবসায়ী ও মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি টেকনাফ সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।
রবিবার ভোরে ওই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে সকালে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শামসুল মানব পাচার, ইয়াবা, হত্যা ও বিশেষ ক্ষমতা আইনসহ নয়টি মামলার পলাতক আসামি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শামসুল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও মানব পাচারকারী।
