হাজীগঞ্জে ওরছ থেকে শিশু অপহরণ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৮:০৩
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ওরছ মাহফিল থেকে ১৪ মাসের এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত শিশু শুভ পৌর এলাকার কংগাইশ রিফুজি বাড়ির কলিম ওরফে শরীফ মিয়ার ছেলে। এ ব্যাপারে শুভর পরিবার হাজীগঞ্জ থানায় অপহরণের অভিযোগ করেছে।
 
জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটার দিকে শিশু শুভকে নিয়ে মা ও ছোট চাচা উপজেলার আলীগঞ্জ মাদ্দাখাঁ (রহ.) এর ওরছ মাহফিলে যায়। ১০ বছরের ওই শিশুকে চাচার কোলে রেখে শিশুটির মা জিয়ারত করতে মাজারের ভিতরে প্রবেশ করে। চাচা শুভকে নিয়ে মাজারের বাইরে দাঁড়িয়ে ছিল। এ সময় বোরকা পরা অজ্ঞাত এক নারী শিশুটিকে কোলে নিয়ে চাচাকে এক শ টাকার ভাংতি আনতে পাঠায়। এরপর ওই নারী শুভকে নিয়ে উধাও হয়ে যায়। পরিবার এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছে।
 
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন,‘ শিশুটিকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’