‘নারীরা শিক্ষিত হলেই জাতির গর্ভে সুসন্তান জন্ম নিবে’

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৮:৩৫
পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বলেছেন, ‘নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারলে জাতীয় অগ্রগতি তরান্বিত হবে না। মায়েরা শিক্ষিত হলেই কেবল জাতির গর্ভে সুসন্তান জন্ম নিবে। জ্ঞান বিজ্ঞানে দেশ এগিয়ে যাবে।’
 
শনিবার রাতে নরসিংদীর মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া সভাপতিত্ব করেন।
 
প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করেছে।’
 
এতে কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ স্বাগত বক্তব্য রাখেন।বিশেষ অতিথি হিসেবে এতে মাধবদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ মোশাররফ হোসেন প্রধান মানিক উপস্থিত ছিলেন।