নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় সিমেন্ট কারখানার এক কর্মী খুন হয়েছেন। নিহত বিল্লাল হোসেন (৩০) উপজেলার আদমজীর আইলপাড়ায় সাতঘোড়া সিমেন্ট কারাখানায় বেল্ট অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ওই সিমেন্ট কারখানার পিছনের জেটি সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে বিল্লালের ভাসমান লাশ উদ্ধার করে।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।এ সময় ফ্যাক্টরিত হামলা ও ভাঙচুর চালিয়েছে তারা।
পুলিশের প্রাথমিক ধারণা, বিল্লালকে হত্যার পর লাশ সেখানে ফেলা রাখা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্ল্যাহ জানান, তদন্তে প্রকৃত রহস্য বের হয়ে আসবে।
