মহেশপুরে সংঘর্ষের ঘটনায় গ্রামবাসীর বিরুদ্ধে বিজিবির মামলা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ২২:২২
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে বিজিবির গুলিতে একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে।
 
রবিবার রাতে বিজিবির সামন্তা কোম্পানি কমান্ডার সুবেদার শিশির কুমার চক্রবর্তী বাদী হয়ে এ মামলা করেন।
 
মামলায় মাটিলা গ্রামের কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন।
 
এদিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে রবিবার রাতে দাফন করা হয়েছে রফিকুল ইসলামের লাশ। ভারত থেকে গরু নিয়ে আসাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় বিজিবির সঙ্গে মাটিলা গ্রামবাসীর সংঘর্ষ হয়। এ সময় বিজিবির গুলিতে নিহত হন রফিকুল।