ভাঙ্গায় ৪০০ কেজি জাটকা আটক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৪
ভাঙ্গায় বড় ব্রিজ এলাকার মাছের আড়ৎ থেকে ৪০০ কেজি জাটকা ইলিশ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে এসব জাটকা আটক করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানায়, মাছের আড়ৎগুলোতে গোপনে দীর্ঘদিন যাবৎ জাটকা ইলিশ বিক্রির অভিযোগ ছিল। এরই ধারাবাহিকতায় সকালে গোপন সংবাদের ভিত্তিতে আহাদ মোল্লা ও এনায়েত সর্দারের মৎস্য আড়তে অভিযান চালিয়ে প্রায় ৪’শ কেজি জাটকা ইলিশ আটক করা হয়েছে। ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে মৎস্য ব্যবসায়ীরা পালিয়ে যায়।
 
উপজেলা মৎস্য কর্মকর্তা স্বনদীপন মজুমদার বলেন, 'আটককৃত সব মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়েছে।'