বার্সেলোনা সুপারস্টার নেইমারের রিয়ালে যাওয়া নিয়ে একটি প্রতিবেদন করে স্প্যানিশ রেডিও কোপ কাদেনা জানিয়ে ছিল এই বিষয়ে আলোচনা করতে মাদ্রিদে একটি হোটেলে ডিনার করেছেন। তবে নেইমার সেই প্রতিবেদককে উদ্দেশ্য করে স্ন্যাপচ্যাটে একটি ভিডিও প্রকাশ করে ওই প্রতিবেদককে এক হাত নিয়েছেন।
কাদেনা কোপের সাংবাদিক মানোলো লামা দাবি করেছিলেন নেইমার মাদ্রিদের একটি হোটেলে ডিনার করেছেন। সেই দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে নেইমার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওর ক্যাপশন দেন, ওই সাংবাদিকের প্রতি যে শুধু বাজে কথা বলে। ভিডিওতে নেইমার বলেন, মানোলো লামা, আপনি বলেছেন আমি গতকাল মাদ্রিদে ছিলাম। নির্বোধ, সত্যি কথা বলা শুরু করো!
নেইমার ক্ষুব্ধ হওয়ায় বিব্রত সাংবাদিক লামা নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, যারা আমাকে বলেছিল নেইমারকে দেখেছে, তারা এখনো শপথ করে বলছে যে সেটা নেইমারই ছিল। নেইমারের কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, নেইমার আমি তোমার কথাই বিশ্বাস করেছি এবং তোমার কাছে ক্ষমাপ্রার্থনা করছি। গোল.কম।
