মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক নিহত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১১
কুমিল্লার মুরাদনগর উপজেলার দাররা ইউনিয়নের মুরাদরগর-ইলিয়টগঞ্জ সড়কের পায়ব নামক স্থানে সিএনজি চালিত একটি অটোরিকশা নির্মনাধীন ব্রিজের খাদে পড়ে চালক নিহত হন। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে আহত হন আরও দুই যাত্রী।
 
আহতদের স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান।
 
নিহত চালক আ. মান্নান (৬০) উপজেলার নগরপাড় গ্রামের বাসিন্দা। তিনি আহত যাত্রী মোসলেম ও রমজান পায়ব গ্রামের বাসিন্দা। তারা ঢাকা মেডিকেল হাপাতালে চিকিৎসা দিন রয়েছে।
 
স্থানীয়রা জানায়, মুরাদরগর-ইলিয়টগঞ্জ সড়কে পায়ব স্থানে দুজন যাত্রী নিয়ে সিএনজি চালক ব্রিজের খাদে পরে যান। 
 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'ব্রিজের এক পাশে বাঁশ বাধা ছিল আর অন্যপাশ খালি থাকায় এই দুর্ঘটনাটি ঘটে।'