শহীদদের চেতনা সমুন্নত রাখতে শিক্ষার্থীদের শপথ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৩
পিরোজপুরের কাউখালী উপজেলায় ভাষা আন্দোলনে সকল শহীদের চেতনা সমুন্নত রাখতে  শিক্ষার্থীরা শপথ নিয়েছেন।
 
সোমবার সকালে কাউখালী আব্দুস সোবহান স্মৃতি পাঠাগার ও কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে শহরের শহীদ মিনার চত্বরে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
উদ্যোক্তা ও শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু শহীদ মিনার বেদীতে চেতনার শপথ বাক্য পাঠ করান।
 
এ সময় ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা শহীদদের পরিচিতি সম্বলিত একুশের পাণ্ডুলিপি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
 
শপথ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক ও সংস্কৃতিজন সুব্রত রায়, শিক্ষক লিটন চন্দ্র কর, সাবিনা ইয়াসমীন, মো. আল মামুন ও স্বপন বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।