আড়াইহাজারে নসিমন চাপায় নারী শ্রমিক নিহত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৭
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নসিমন চাপায় মিনারা (৩০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতরা হলেন, সুজন, মিছির আলী ও আলী আকবর। এদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
সোমবার দুপরে উপজেলার কলাগাছিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, খন্দকার কলাগাছিয়া গ্রামের সঈদের স্ত্রী মিনারা ইট ভাঙ্গার কাজ করেন। ঘটনার সময় তিনি ইট ভাঙ্গার মেশিন বহনকারী নসিমনে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। উপজেলার কলাগাছিয়া নামক স্থানে চলন্ত নসিমন থেকে পড়ে গেলে নসিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।