ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় ছাত্রীসহ নিহত ২

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৯
ময়মনসিংহে পৃথক সড়ক দূর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন।
 
সোমবার দুপুরে হালূয়াঘাট ও ভালুকায় উপজেলায় এসব ঘটনা ঘটে ।
 
পুলিশ জানায়, জেলার হালুয়াঘাট উপজেলার মেরিনা নক্রেক নামে এক এসএসসি পরীক্ষার্থী স্থানীয় ধারা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে রিকশাভ্যানে করে বাড়ি পূর্ব গোবড়াকুড়ায় ফিরছিল। শসারপাড় নামক স্থানে অসাবধানতাবশত তার গলারওড়নার একপ্রান্ত ভ্যানের চাকায় জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়।নিহতের বাবা নাম গগন মাঝি।
 
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
অপর দিকে দুপুরে জেলার ভালুকা উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে ঢাকা থেকে ভালুকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে বাস চালক বাবু মিয়া ঘটনাস্থলেই মারা যান ও ১৫ যাত্রী আহত হয়।
 
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাড়িঁ ইনচার্জ এসআই মারুফ রহমান জানান, বেপরোয়া গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারায়।