অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

পান্তর ঝড়ো ব্যাটিংয়ে ডি গ্রুপের শীর্ষে ভারত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৬
ঋষভ পান্তর ঝড়ো ব্যাটিংয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে ভারত গ্রুপ সেরা হয়েছে এবং তাদের সঙ্গে ডি গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই  থেকে সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে নেপাল। 
 
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুয়াশার জন্য ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৮ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৯ রান করে নেপাল।  সর্বোচ্চ ৩৭ রান করেন সন্দীপ সানার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে রাজবির সিংয়ের ব্যাট থেকে।  ৩৪ রানে তিন উইকেট নিয়ে ভারতের সেরা বোলার আভেশ খান। এছাড়া মায়াঙ্ক দাগার ও ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট নেন। 
 
জবাবে ১৮ ওভার ১ বলে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। নেপালের ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার পান্ত ১৮ বলে অর্ধশতকে পৌঁছে যুব ওয়ানডেতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান পান্ত। অর্ধশতকে পৌঁছে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার খেলা পরের ৫ বল এমন ৪, ৬, ৪, ৬, ৬।  শেষ পর্যন্ত ২৪ বলে খেলেন ৭৮ রানের ঝড়ো ইনিংস। তার ইনিংসটি সাজানো ৯টি চার ও ৫টি ছক্কায়। অধিনায়ক ইশান কিষানের সঙ্গে পান্তর ৯.১ ওভার স্থায়ী ১২৪ রানের উদ্বোধনী জুটি ভারতকে সহজ জয়ের পথে নিয়ে যায়। ইশান করেন ৫২ রান। তার ৪০ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ৭টি চার ও তিনটি ছক্কায়। বাকি কাজটুকু সহজেই সারেন সরফরাজ খান (২১*) ও আরমান জাফর (১২*)। 
 
IMG0
 
গ্রুপ ডি’র অন্য ম্যাচে স্বান্তনাসূচক জয় পেয়েছে নিউজিল্যান্ড। কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে আয়ারল্যান্ডের ২১২ রানের লক্ষ্য চার উইকেট ও ৯৭ বল হাতে রেখেই জিতে যায় কিউই যুবারা। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন সর্বোচ্চ ৯৭ রান করেন। দিনের বি গ্রুপের একমাত্র ম্যাচে এই আসরের প্রথম জয় পেয়েছে আফগানিস্তানের তরুণরা। সিলেটে কানাডার ১৪৭ রান মাত্র ২৪ ওভার এক বলেই পেরিয়ে যায় আফগানিস্তান। আফগানিস্তানের তারিক স্তানিকজাই সর্বোচ্চ ৫৬ রান করেন। ক্রিকইনফো।