হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টুয়েন্টি টুয়েন্টি ম্যাচটি খেলতে পারেননি অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে তার ইনজুরিটি খুব বেশি গুরুতর নয়, টি-২০ বিশ্বকাপের আগেই ফিঞ্চ পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন দলে ফিজিও অ্যালেক্স কোন্তুরিয়াস।
তিনি বলেন, স্ক্যান রিপোর্টে দেখা গেছে- ফিঞ্চের ইনজুরিটি খুব বেশি বড় আকারের নয়। এর জন্য তার কোন অস্ত্রোপচারও প্রয়োজন নেই। তবে কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাকে। সেই সাথে এসময় পুনবার্সনের প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে ফিঞ্চকে। আসন্ন ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে ১৮ মার্চ নিজেদের মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অসিরা।
