ভারতে পাচার হওয়া পাঁচ বাংলাদেশি নারী ও শিশুকে উদ্ধারের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এরা হলো, বাগেরহাটের মড়লগঞ্জ উপজেলার পুতুল বেগম (১৮), শিশু তানিয়া আক্তার (০৪), মাসুদা বেগম (৪৫), হুসিয়া শেখ (৫০) ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাবিয়া খাতুন (১৬)।
স্বদেশ প্রত্যাবর্তন (রিপেট্রিয়েশন) আইনে ভারতের পেট্রাপোল ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)এদের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করে। সেখান থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তারা তাদের গ্রহণ করেছে।
