যুদ্ধাপরাধ: ট্রাইব্যুনালের হাজতখানায় তাহের-ননী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১০:২৬
একাত্তরের যুদ্ধাপরাধ মামলার রায়ের জন্য নেত্রোকোণার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের ও সদস্য আতাউর রহমান ননীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেয়া হয়েছে।
 
রমনা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (পেট্রোল) এসএম ইমানুল হক জানান, তাহের ও ননীকে মঙ্গলবার সকাল সোয়া ৯টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নেয়া হয়। ট্রাইব্যুনালে পৌঁছানোর পর এই দুই আসামিকে হাজতখানায় রাখা হয়েছে।
 
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নিরস্ত্র মানুষকে অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট ও অগ্নি সংযোগ এবং হত্যার ছয় অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।