রাজধানীর ফুটপাতে গুলিবিদ্ধ লাশ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০১
রাজধানীর দারুসসালাম থানা এলাকায় রফিকুল ইসলাম জোনায়েদ (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। রাস্তার ফুটপাতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। 
 
মঙ্গলবার ভোরের দিকে ফুটপাতে লাশটি স্থানীয়রা দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।
 
দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) জানান, নিহত জোনায়েদ একজন ব্যবসায়ী। তার বাড়ি উত্তর টোলারবাগ।পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সামনে থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
 
তিনি জানান, আজ ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে যায়। তবে গুলির কারণ জানা যায় নি। নিহতের পরনে ছাই রঙের শার্ট ও প্যান্ট ছিল, পায়ে ছিল চামড়ার জুতা। 
 
লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।