অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট সবচেয়ে বেশি রানের রেকর্ড গাড়ার পর এবার সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড গড়ল বাংলাদেশের ক্রিকেটার। নামিবিয়ার বিপক্ষে দুইটি উইকেট নিয়েই সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড গড়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এর আগে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটি ২০০৮ সাল থেকে পাকিস্তানের ইমাদ ওয়াসিমের দখলে ছিল। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত মোট ৭৩টি উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি স্পিনার। মঙ্গলবার নামিবিয়ার ভ্যান লিঙ্গেনকে এলবিডব্লিউ করে ইমাদকে ছুঁয়ে ফেলেন মিরাজ। এরপর কোয়েটজেকে রান আউট করেন তিনি। পরে ভ্যান উইককে এলবিডব্লিউ করে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে ৭৪ উইকেটের মালিক হন মিরাজ।
